নারী
ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে
তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য
নতুন দিন ধার্য করেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার
তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মোহাম্মদপুর থানা
পুলিশ প্রতিবেদন দাখিল না করায় সময়ের আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে
বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে দিন ধার্য করেন।

No comments:
Post a Comment