হবিগঞ্জের
মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় ডিশ অ্যান্টেনার এক সংযোগকর্মী নিহত
হন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির
নাম দুলাল মিয়া। তিনি উপজেলার ছাতিয়াইন গ্রামের আছান মিয়ার ছেলে।
রাতে কাজ
শেষে বাড়ি ফিরছিলেন দুলাল মিয়া। পথে রতনপুর-ছাতিয়াইন সড়কে এক দুর্বৃত্ত
তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী
উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম খলিল দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক
হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment