পার্বত্য
কোটা চালুসহ আট দফা দাবিতে রাঙামাটিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। শনিবার বিকেলে সংগঠনের রাঙামাটি জেলার
সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ
কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি মেডিকেল কলেজ ও
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য
কোটা চালু ও বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬
অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত আট দফা দাবি
আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে রাঙামাটি
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে হল থেকে
বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়।

No comments:
Post a Comment