Thursday, March 2, 2017

বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখা প্রধান নিহত

বগুড়ার শেরপুরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান আমিজুল ওরফে আল আমিন রনি (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রগুলিসহ ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আমিজুলের নেতৃত্বে কয়েকজন জেএমবি সদস্য বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের জামনগর এলাকায় টহল পুলিশের উপর অতর্কিত গুলি চালায়।
এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায আমিজুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বুজরুম রাধারামপুর গ্রামের নূরুল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments:

Post a Comment