Thursday, March 2, 2017

বগুড়ার শেরপুরে মলম পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে রংপুরের ৩ দিনমজুর

কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে রংপুরের তিন দিনমজুর। মলম পার্টির সদস্যরা তাদের অর্জিত সব টাকা-পয়সা হাতিয়ে অজ্ঞান অবস্থায় উপজেলার ছোনকা এলাকায় রাস্তার পালে ফেলে রেখে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকা থেকে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মাঝেমধ্যে তাদের চেতনা ফিরে আসছে। সে সময় তাদের নাম মালেক (৫০), হোসেন (৫২) ও হাসিবুল (৩৫) এবং তাদের বাড়ি রংপুর জেলার ভদ্রগঞ্জ রোহানী পাড়ার বলে জানিয়েছে। হাসপাতাল সূত্রটি আরো জানায়, তারা গতকাল বুধবার সন্ধ্যায় টাংগাইল জেলার করোটিয়া থেকে একটি ট্রাকযোগে রংপুরে ফেরার পথে তারা অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে।

No comments:

Post a Comment