
বৃটেনের
রাজধানী লন্ডনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, শেখ
হাসিনা বুধবার লন্ডনে বৃটিশ পার্লামেন্ট ভবনের বাইরে সন্ত্রাসী হামলার
তীব্র নিন্দা জানান। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এই হামলায় নিরীহ লোকজন
হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। বুধবার লন্ডনে পার্লামেন্টের
বাইরে এক হামলাকারী প্রথমে তার গাড়ি এলোপাতাড়ি পথচারীদের ওপর হামলা চালায়
এবং পরে গাড়ি থেকে নেমে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। পরে অবশ্য
পুলিশের সর্বাত্মক প্রতিরোধের মুখে গুলিবিদ্ধ হয়ে হামলাকারী ঘটনাস্থলেই
মারা যায়।
No comments:
Post a Comment