Friday, March 24, 2017

বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহামুদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও গভর্নর ফজলে কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলার পেছনে এ অগ্নিকাণ্ড ঘটে।

No comments:

Post a Comment