গণপরিবহন
শ্রমিকদের আকস্মিক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সাধারণ মানুষ।
কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া মঙ্গলবার সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকায়
বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীরা আটকা পড়েছেন। পণ্য পরিবহন করতে
পারছেন না ব্যবসায়ীরা। ঢাকা ও মানিকগঞ্জের পৃথক আদালতের রায়ে এক চালকের
মৃত্যুদণ্ড ও আরেক চালকের যাবজ্জীবন সাজায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার থেকে সারা
দেশে এ কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এদিকে আকস্মিক পরিবহন ধর্মঘটে ক্ষোভ
প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। তারা বলছেন, বিচারিক
প্রক্রিয়ায় আদালত দু’জন চালকের সাজা দিয়েছেন। ওই সাজা বাতিলের জন্য যাত্রী ও
ব্যবসায়ীদের জিম্মি করতেই গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিক নামধারীরা।
এর আগেও বিভিন্ন দাবিতে এভাবেই গাড়ি চলাচল বন্ধ করেছেন শ্রমিকরা। অযৌক্তিক এ
পরিবহন ধর্মঘট প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। দাবি না মানা পর্যন্ত
ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিক নেতারা।
মঙ্গলবার বিকালে গাবতলীতে এক সমাবেশে আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন
সভাপতি তাজুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমাদের নেতা শাজাহান খান।
তিনি চাইলে দুই মিনিটের মধ্যে এর সমাধান করতে পারেন।’ বিষয়টি নিয়ে
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে
আহ্বান জানান তিনি। মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের
ঘটনায় জামির হোসেন নামের এক বাসচালকের যাবজ্জীবন সাজা হওয়ায় খুলনা বিভাগের
১০ জেলায় দু’দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি
প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন।
এর মধ্যে ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার
আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে ওই দিন রাতে বাংলাদেশ সড়ক
পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চলে যায়।
মঙ্গলবার সকাল থেকে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর
গাবতলী বাস টার্মিনালের পাশে পুলিশের একটি র্যাকার ভ্যানে আগুন দিয়েছে
পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, আমরা ৮টা ৫ মিনিটে আগুনের খবর
পাই। মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
গাবতলী হানিফ বাস কাউন্টারের সামনের পুলিশ বক্সেও আগুন দেয় বিক্ষুব্ধ
শ্রমিকরা। এ সময় আগ্নিনির্বাপণে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ফিরিয়ে দেয়
তারা। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সরেজমিন দেখা গেছে, পরিবহন
ধর্মঘটে মঙ্গলবার ঢাকার মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে
দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। ঢাকার ভেতরে উল্লেখযোগ্য গাড়ি চলাচল করেছে।
রাজধানীর গাবতলী, মিরপুরসহ কয়েকটি এলাকায় গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিতে
দেখা গেছে। একই চিত্র ছিল সারা দেশে। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা
সৃষ্টি করা হয়। বাস না পেয়ে যাত্রীরা অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়লে
পরিবহন শ্রমিকরা তাদের নামিয়ে দেন। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক
রয়েছে। ধর্মঘটে ফেরিঘাট ও বন্দরে আটকে পড়েছে পণ্যবোঝাই ট্রাক। বেনাপোল ও
সোনামসজিদ স্থলবন্দরে পণ্য খালাস হয়নি। কাঁচা পণ্য ও মাছ ব্যবসায়ীদের মাথায়
হাত পড়েছে। অনেক ব্যবসায়ী ট্রাকে পণ্য লোড দিয়ে আবার তা নামিয়ে নেন এবং
স্থানীয় বাজারে কম দামে বেচে দিতে বাধ্য হন। বগুড়ায় ধর্মঘটে নাশকতার
পরিকল্পনার সময় পাঁচ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। টঙ্গী,
নোয়াখালী ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ ও পরিবহন ভাংচুরের ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন ছয়জন। শ্রমিকদের কর্মবিরতির প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায়
রাজধানীতে বৈঠক করেছেন মালিক ও শ্রমিক নেতারা। ওই বৈঠকে বাংলাদেশ সড়ক
পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান, বাস
মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এলজিআরডি প্রতিমন্ত্রী
মশিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যা, শ্রমিক
ফেডারেশনের সহসভাপতি আবদুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক ওসমান আলীসহ
পরিবহন নেতারা উপস্থিত ছিলেন। তারা দাবি আদায় ও কর্মবিরতি প্রত্যাহার নিয়ে
আলোচনা করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো
সিদ্ধান্ত হয়নি বলে যুগান্তরকে জানান মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন,
শ্রমিকরা নিয়োগপত্র ফেরত দিতে শুরু করেছেন। তারা গাড়ি চালানো ছেড়ে দিয়ে
মাঠে কাজ করতে চান। শ্রমিকরা কাজ না করলে গাড়ি চলবে কীভাবে? এক প্রশ্নের
জবাবে তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার নিয়ে আলোচনা
চলছে।
দেখা যাক কী হয়। এদিকে চালকের সাজা বাতিলের দাবিতে শ্রমিকদের
কর্মবিরতি আদালত অবমাননার শামিল মন্তব্য করে এ কর্মসূচি প্রত্যাহারের দাবি
জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি
বলেছে, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও বিশিষ্ট সাংবাদিক মিশুক
মুনীরসহ ৫ জনকে সড়ক দুর্ঘটনায় হত্যার দায়ে ঘাতক বাসচালক জামির হোসেনের
বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতের দেয়া রায়ের প্রতিবাদে গত ২৩ ফেব্রুয়ারি থেকে
চুয়াডাঙ্গায়, গত রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় এবং সাভারে ট্রাকচাপায়
এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার এক আদালত ট্রাকচালক মীর হোসেনের
ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে আকস্মিক পরিবহন
ধর্মঘট পালন করছে একটি স্বার্থান্বেষী মহল। দেশের কোটি কোটি যাত্রীকে
জিম্মি করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকা এ ধর্মঘট
আদালত অবমাননার শামিল, অযৌক্তিক ও গণবিরোধী। নিন্ম আদালতের রায়ে সংক্ষুব্ধ
হলে উচ্চ আদালতে যাওয়ার পরিবর্তে ডাকা এ পরিবহন ধর্মঘট পেশিশক্তি প্রদর্শন
করে জনগণকে জিম্মি করে সরকারকে বেকায়দায় ফেলার একটি সুগভীর নীলনকশা। এতে
আরও বলা হয়, সরকার যখন জনস্বার্থে তথা যাত্রীর স্বার্থে বা সড়ক নিরাপত্তার
স্বার্থে কিছু ভালো সিদ্ধান্ত বাস্তবায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়
তখনই কিছু স্বার্থান্বেষী মালিক-শ্রমিক নেতা এতে বাধা হয়ে দাঁড়ান। তারা
ধর্মঘটের নামে সাধারণ মানুষকে জিম্মি করে সরকারের নেয়া সিদ্ধান্তগুলোর
বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। সরেজমিন আরও দেখা গেছে,
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে গরুর
হাট ক্রসিংয়ে ও দারুসসালামে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন পরিবহন
শ্রমিকরা। এতে দু-একটা প্রাইভেট কার ও লেগুনা ছাড়া ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ
হয়ে যায়। শ্রমিকদের আন্দোলনের কারণে সাভার, বাইপাইল, চন্দ্রা ও মানিকগঞ্জ
থেকেও ঢাকায় গাড়ি ঢুকতে দেখা যায়নি। এ ছাড়া পুরান ঢাকার রায়সাহেব বাজার ও
বংশাল এলাকায় পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাধা দেন। মিরপুরে অনেক গাড়ি থেকে
যাত্রীদের নামিয়ে দেন পরিবহন শ্রমিকরা। কোনো কোনো গাড়ি চলাচলের চেষ্টা
করলে সেগুলোতে ভাংচুর চালান শ্রমিকরা। এর ফলে নগরীতে চলাচলকারী গাড়ির
সংখ্যা কমে যায়। এতে বিপাকে পড়েন অফিসগামীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও
পড়তে হয় চরম ভোগান্তিতে। কিছুসংখ্যক গাড়ি চলাচল করায় সেগুলোতে যাত্রীদের
হুমড়ি খেয়ে উঠতে দেখা যায়। অনেকেই বিকল্প পথে সিএনজি, রিকশা ও ভ্যানে চড়ে
গন্তব্যে পৌঁছেন। শ্রমিকদের কর্মবিরতির যৌক্তিকতার বিষয়ে জানতে চাওয়া হলে
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী যুগান্তরকে বলেন,
যৌক্তিক না হলে শ্রমিকরা আন্দোলন করত না। তিনি বলেন, মানিকগঞ্জে চালককে যে
ধারায় বিচার করা হয়েছে তার বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
কিন্তু ঢাকায় চালকের বিরুদ্ধে কখন হত্যা মামলার বিচার শুরু হল সে বিষয়টি
আমাদের জানানো হয়নি। এভাবে সাজার খড়গ নিয়ে চালকরা গাড়ি চালাবে কীভাবে-
প্রশ্ন রাখেন তিনি। এদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে গণপরিবহন
নিয়ন্ত্রণকারী সংস্থার পদক্ষেপ জানতে চাইলে বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার
রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকরা আন্দোলনে গেছেন আদালতের সাজার বিরুদ্ধে।
সেখানে বিআরটিএ’র কিছুই করার নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।
যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা (উত্তর) : গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা দিনভর টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় তাণ্ডব চালান। এ সময় শ্রমিকরা বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনে ব্যাপক ভাংচুর চালিয়েছেন। এসব ভাংচুরের সময় পুলিশ ছিল নির্বিকার। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচি থাকলেও বিকাল সাড়ে ৫টায় মহাসড়কের আফতাব সিএনজি পাম্পের সামনে সব ধরনের পরিবহনে বেপরোয়া ভাংচুর চালান পরিবহন শ্রমিকরা। তাদের ভাংচুর থেকে রেহাই পায়নি জীবন রক্ষাকারী ওষুধবাহী মিনি কাভার্ড ভ্যানও। মহাসড়কে ভাংচুরের এসব দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে পরিবহন শ্রমিকরা সংবাদকর্মীদের ওপর চড়াও হন। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে।
চট্টগ্রাম : অন্তঃহীন দুর্ভোগ পোহাতে হয়েছে চট্টগ্রামের যাত্রীদের। সকাল থেকে কর্মস্থলসহ বিভিন্ন কাজে বের হওয়া লোকজন গণপরিহন না পেয়ে হেঁটে এবং অটোরিকশা কিংবা রিকশা নিয়ে গন্তব্যে পৌঁছেন। এজন্য যাত্রীদের গুণতে হয়েছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বেশি ভাড়া। নগরীর বিভিন্ন স্থানে মোড়ে মোড়ে শ্রমিকরা যানবাহনের চালকদের মারধর করে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ধর্মঘটে বাস নিয়ে রাস্তায় নামার কারণে মঙ্গলবার সকাল ১০টার দিকে বহদ্দারহাটে এক চালক পরিবহন শ্রমিকদের হামলার শিকার হন। ভাংচুর করা হয়েছে একটি সিটি বাসও।
উদ্বিগ্ন ব্যবসায়ীরা : সারা দেশের পরিবহন চলাচল বন্ধ করে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার এক বিবৃতিতে চেম্বার নেতারা বলেছেন, অপ্রত্যাশিত এ ধর্মঘটের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও পরিবহন চলাচল বন্ধ থাকায় ভয়াবহ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রফতানি পণ্যের চালান এবং আমদানি পণ্য খালাস বাধাগ্রস্ত হয়। এ অবস্থা চললে ব্যবসায়ীরা আবারও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এ পরিবহন ধর্মঘটের কারণে বাজারে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যাবে।
বরিশাল : কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যায়নি। পাশাপাশি নথুল্লাবাদ হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকসহ কোনো গণপরিবহন চলাচল করতে দিচ্ছে না শ্রমিকরা। সকাল থেকে কয়েক দফায় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
রাজশাহী : পরিবহন ধর্মঘটের সমর্থনে সকালে রাজশাহী টার্মিনালে মিছিল করে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে রাজশাহী থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকার কারণে রাজশাহী রেলস্টেশনে সকাল থেকেই ট্রেনের টিকিট নেয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেছে।
সিলেট : সিলেট কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস চলাচল করেনি। পরিবহন শ্রমিকরা ভোর থেকে বাস টার্মিনালসহ নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয় শ্রমিকরা। এমনকি অসুস্থ রোগীরাও তাদের ধর্মঘটের হাত থেকে রেহাই পায়নি।
খুলনা : সড়ক পথে দূর-দূরান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ জরুরি প্রয়োজনেও কোথাও যাতায়াত করতে পারছে না। বিশেষ করে চাকরিজীবীরা চরম বিপাকে পড়েছেন। সড়কের মোড়ে মোড়ে মহড়া দিচ্ছে আন্দোলনকারীরা। তারা সব বাসস্ট্যান্ডে পাহারা বসিয়েছে।
ময়মনসিংহ : সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস মোড়ে এবং মহাসড়কের চুরখাই মোড়ে সড়কের ওপর বাস, ট্রাক আড়াআড়ি করে রাখে শ্রমিকরা এবং টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করার ফলে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। যানবাহন চলাচল না করায় এবং বিভিন্ন সড়কে আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসযাত্রীরা এখন ভিড় করছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে।
বগুড়া : জেলার সদর থানা পুলিশ মঙ্গলবার সকালে শহরতলির চাঁদপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার মাঠ থেকে শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, এরা চলমান পরিবহন ধর্মঘটে কোনো নাশকতার পরিকল্পনা করছিল। এদিকে সকালে সড়ক ও মহাসড়কে থ্রি-হুইলার বের হলেও পরে বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকরা পাহারা বসিয়েছে। তারা কোনো যানবাহন চলাচল করতে দেয়নি। হামলার আশংকায় অধিকাংশ স্কুল-কলেজের গাড়ি রাস্তায় বের হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারেনি।
নাটোর : গুরুদাসপুরের পেঁয়াজ ব্যবসায়ী আবদুস সালাম জানান, সোমবার নাটোরের পাটুলহাটে এক ট্রাক পেঁয়াজ কিনেছেন। কিন্তু ধর্মঘটের কারণে সেই পেঁয়াজ ঢাকায় নিয়ে যেতে না পারায় দুঃশ্চিন্তায় আছেন তিনি। নলডাঙ্গার শেখপাড়া গ্রামের মাছচাষী আখতারুজ্জামান জানান, ঢাকার কারওয়ান বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে তিনি পুকুর থেকে এক ট্রাক মাছ উত্তোলন করেছেন। পরিবহন ধর্মঘটের কারণে মাছ ঢাকায় নিতে পারেননি। অবশেষে স্থানীয় বাজারে কম দামে মাছগুলো বিক্রি করেছেন।
মাদারীপুর ও টেকেরহাট : ভোর ৬টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ও পুরাতন বাসস্ট্যান্ডে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও লোহার পাইপ ফেলে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে জনমনে ছড়িয়ে পড়ে আতংক।
মানিকগঞ্জ : চুয়াডাঙ্গার কলেজ শিক্ষক মাহবুল ইসলাম সেলিম তার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে বিমানযোগে আসেন ঢাকায়। পরে ঢাকা থেকে একটি প্রাইভেটকার নিয়ে রওনা দেন চুয়াডাঙ্গার পথে। কিন্তু বিপত্তি মানিকগঞ্জ পর্যন্ত এসে। ঢাকা থেকে আসতে বিভিন্ন বাসস্ট্যান্ডে শ্রমিক সংগঠনের পিকেটিংয়ের মুখে পড়তে হয় তাকে। পরে পুলিশের সহায়তায় মানিকগঞ্জ প্রান্ত থেকে মুক্ত হতে পারলেও সামনের ব্যারিকেড নিয়ে মহাটেনশনে পড়েন কলেজ শিক্ষক সেলিম। আদৌ শ্বশুরের জানাজায় শরিক হতে পারবেন কি-না সেটা অনিশ্চিত। এরকম শত শত মানুষের ভোগান্তির চিত্র ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। মানিকগঞ্জ থেকে পাটুরিয়া পর্যন্ত ২৭ কিলোমিটার হেঁটে যান শত শত মানুষ।
কুষ্টিয়া : দেশের বৃহত্তর চালের মোকাম খাজানগর থেকে বন্ধ হয়ে গেছে চাল সরবরাহ। আর ক্লাস-পরীক্ষা হয়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কুষ্টিয়া কোর্ট স্টেশনে অপেক্ষমাণ ঈশ্বরদীর ব্যবসায়ী ইউসুফ আলী বলেন, গাড়ি না পেয়ে ট্রেনে যাওয়ার চেষ্টা করছি। এখনও কোনো ট্রেনের দেখা পাইনি। এ ধর্মঘটে আমাদের মতো খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) : শুধু দূরপাল্লার পরিবহনই নয়, অভ্যন্তরীণ রুটে ভ্যান, রিকশা, ইজিবাইক, অটোরিকশাসহ অন্য যানবাহনও চলতে দেয়নি পরিবহন শ্রমিকরা। এতে সাধারণ যাত্রীসহ এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়ে।
রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যাত্রীরা। শত শত যাত্রী গাড়ি না পেয়ে রিকশা, হেঁটে বা বিকল্প পদ্ধতিতে গন্তব্যে যাত্রা করেছে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে রিকশাচালকরা।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি ৫ শতাধিক ভারতীয় ট্রাক ও কিছু বাংলাদেশী পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে। পানামা ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থলবন্দর খোলা রয়েছে, ভারত থেকে পণ্য আমদানিও অব্যাহত রয়েছে। কিন্তু ট্রাকের অভাবে দেশের অভ্যন্তরে এসব আমদানিকৃত পণ্য যেতে পারছে না।
সুজানগর (পাবনা) : সুজানগরে দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করেনি।
বোয়ালমারী (ফরিদপুর) : বোয়ালমারীসহ আলফাডাঙ্গা উপজেলার যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। ঢাকাগামী বোয়ালমারী জাকের পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা আবুল হোসেন জানান, সোমবার রাতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের খবর শুনে টিকিট বিক্রি করি। পরে আবার ধর্মঘটের খবর পেয়ে আজ সকালে (মঙ্গলবার) যাত্রীদের টিকিট ফেরত নেয়া হয়।
নোয়াখালী : নোয়াখালীতে বরিশাল, হাতিয়া থেকে আসা শত শত যাত্রী আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। ধর্মঘট অমান্য করে সোনাপুর থেকে চট্টগ্রামের বাস ছাড়তে চেষ্টা করলে শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়। হরতাল সমর্থকরা দুটি বাস ভাংচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।
বেনাপোল (যশোর) : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গন্তব্যে পণ্যচালান পৌঁছে দিতে পারবে না বলে বন্দর থেকে পণ্য খালাস নেয়া বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের মধ্যে সোমবার প্রায় ২৩০ ট্রাক পণ্য খালাস নিয়েছিল ব্যবসায়ীরা। বন্দর এলাকা ছেড়ে যেতে পারেনি সেসব ট্রাক। এদিকে বন্দরের শেড থেকে পণ্য খালাস না হওয়ায় ভারত থেকে আসা শত শত পণ্যবাহী ট্রাক বন্দরের আশপাশে সড়কের পাশে দাঁড়িয়ে রয়েছে। বন্দর থেকে পণ্য খালাস হলে এসব পণ্য গুদামে রাখা হবে। অপরদিকে বন্দর থেকে পণ্য নিতে আসা শত শত বাংলাদেশী ট্রাকও দাঁড়িয়ে আছে বন্দর এলাকায়। যে কারণে বন্দরে সৃষ্টি হচ্ছে ভয়াবহ পণ্যজটের। বন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েকশ’ ট্রাক অপেক্ষা করছে ভারতীয় পেট্রাপোল বন্দরে।
টাঙ্গাইল : টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় শত শত বাস সারি করে রেখে দেয়া হয়েছে। বাসের টিকিট কাউন্টারে ভিড় থাকলেও টিকিট বিক্রি করার মতো কাউকে পাওয়া যায়নি। এ সময় কথা হয় কালিহাতী উপজেলা সদরের রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ওমান যাওয়ার ফ্লাইট। তিনি কোনো বাস না পেয়ে কালিহাতী থেকে একটি ভ্যান ভাড়া করে টাঙ্গাইল এসেছেন। কিন্তু এখানেও একই অবস্থায়।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন শ্রমিকরা। বাস টার্মিনাল চত্বরে পরিবহন মালিক ও শ্রমিকের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসটার্মিনাল চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
রাঙ্গামাটি : আটকা পড়েছে যাত্রীসাধারণ আর ভ্রমণে যাওয়া পর্যটকরা। অভ্যন্তরীণভাবে অনেককে অটোরিকশা নিয়ে গন্তব্যে ফিরতে বাধ্য হন।
নেত্রকোনা : শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। তাদের বাধার কারণে দূরপাল্লার ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তারা অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে। এর ফলে চরম বিপাকে পড়েছে যাত্রীসাধারণ।
শেরপুর : সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় জেলা শহরের নতুন বাস টার্মিনাল, নবীনগর বাস টার্মিনাল ও অষ্টমী তলা বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন চলাচল না করায় যাত্রী সাধারণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জয়পুরহাট : সারা দেশের সঙ্গে জয়পুরহাটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী ও কাঁচামালের আমদানি-রফতানিকারকসহ সব ধরনের ব্যবসায়ী।
কুমিল্লা : জেলার বাস শ্রমিকরা টার্মিনালগুলো অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে জেলার ২০টি সড়ক ও মহাসড়কের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-আদমজী ভায়া শিমরাইল, ঢাকা-কাঁচপুর ও শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে সকাল থেকেই বন্ধ ছিল গণপরিবহন। এতে করে চরম ভোগান্তির শিকার হন এ রুটে চলাচলরত যাত্রীরা। সকাল থেকেই কাঁচপুর ও শিমরাইল মোড়সহ রাস্তায় ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় এসব যাত্রীকে বিকল্প পন্থায় নির্ধারিত গন্তেব্যে যেতে দেখা গেছে।

No comments:
Post a Comment