জিয়া
চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৯ মার্চ পরবর্তী দিন
ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা
অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ
জমাদার এই দিন ধার্য করেন।
আদালতে এ দুই মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য আজ
দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন
করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৯ মার্চ পরবর্তী
দিন ধার্য করেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন
মোশাররফ হোসেন কাজল।

No comments:
Post a Comment