রাজধানী
উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক এক প্রধান প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি
দমন কমিশন। ঘোষিত আয়ের বাইরে সম্পদ ধারণ ও সম্পদের তথ্য গোপনের মামলায়
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বনানী এলাকা থেকে মো. এমদাদুল ইসলামকে
গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য
জানান, ঢাকার রমনা থানায় গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা
করে দুদক। সেখানে এক কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আযের
বাইরে আরও ৮৭ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে।
ওই মামলায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল এমদাদুলকে
গ্রেপ্তার করে।

No comments:
Post a Comment