ম্যাচ
ফিক্সিং, স্পট ফিক্সিংয়ের পর নতুন এক ফিক্সিংয়ের আর্বিভাব হয়েছে
ক্রিকেটবিশ্বে। নাম ‘পিচ ফিক্সিং’। পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে তিন দিনে
হেরে বিশাল ব্যবধানে হারে ভারত। এই ঘটনার পরই ‘পিচ ফিক্সিং’ শব্দটি নতুন
মাত্রা পেয়েছে। দেশটির সাবেক ক্রিকেটাররা এ নিয়ে সোচ্চার। তাদের সাথে যোগ
দিলেন বিসিসিআইয়ের সাবেক সচিব অজয় শিরকেও। তিনি মহারাষ্ট্র ক্রিকেট
অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতিও। এই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
স্টেডিয়ামেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়।
যে মাঠের পিচ নিয়ে
গোটা ভারতে এখন সমালোচনার ঝড় বইছে। পুনেতে ‘পিচ ফিক্সিং’ হয়েছে বলে দাবি
করে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন অজয়। তার ভাষ্য, ‘এখন বোর্ড চালাচ্ছেন
সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত প্রশাসকরা। এর আগেও পিচ নিয়ে নানা বিতর্ক
হয়েছে। ফলে এখনই মোক্ষম সময় যে এর গভীরে প্রবেশ করে সমস্যা সমাধানের। আমি
চাই- এই ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হোক।’ উল্লেখ্য, প্রথম টেস্টে
প্রথম ইনিংসে ১০৫ রান ও দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে অলআউট হয় ভারত। ৩৩৩ রানের
বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হারে বিরাট-বাহিনী।

No comments:
Post a Comment