ব্যাট
হাতে আজও ব্যর্থ হলেন বিরাট কোহলি। নাথান লিওনের বলে মাত্র ১২ রানে সাজঘরে
ফিরেছেন এই অধিনায়ক। এর আগে প্রথম টেস্টে দুই ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র
১৩ রান। প্রথম ইনিংসে কোনো রান করেই সাজঘরে ফিরেন কোহলি। দ্বিতীয় ইনিংসে
১৩ রান সংগ্রহ করে ও'কিফের শিকার হন তিনি। অধিনায়কের বিদায়ের সময় ভারতের
সংগ্রহ ৮৮ রান। হারিয়েছে ৩ উইকেট।
এর মধ্যে দুটি স্টার্কের দখলে। সকালে টস
জিতে ব্যাট করতে নামে বিরাট কোহলিরা। তবে দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে বসে
তারা। মিচেল স্টার্কের আঘাতে সাজঘরে ফিরেন অভিনব মুকুন্দের। কোনো রান না
করেই ফিরে গেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। আজ দলে যুক্ত হওয়া দু'জনের একজন
তিনি। অপরজন ট্রিপল সেঞ্চুরি করা করুন নায়ার। এরপর চেতেশ্বর পূজারার
উইকেটটিও শিকার করেন স্টার্ক।

No comments:
Post a Comment