Saturday, March 4, 2017

সেনবাগে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

দেশব্যাপী জঙ্গীবাদ, মাদক ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সেনবাগে পুলিশ প্রশাসনের উদ্যোগে নোয়াখালী ও সেনবাগে ইলোকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে।  শুক্রবার রাত ৮টার দিকে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি’র) উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল-বেগমগঞ্জ) মোঃ শাহাজাহান শেখ পিপিএম, বিদায়ী এএসপি মোঃ হাসান ইমান ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-দৈনিক প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল,
৭১ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নিউজ ২৪ টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, মোহনা টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল, দৈনিক ইত্তেফাকের সেনবাগ সংবাদদাতা খোরশেদ আলম, আমার দেশ সেনবাগ প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ, যুগান্তরের সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, যাযয়ায়দিন সেনবাগ সংবাদদাতা নুর হোসাইন সুমন ও সমকালের সেনবাগ সংবাদদাতা ফিরোজ আলম রিগান প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাজাহান শেখ পিপিএম জঙ্গীবাদ, মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সাংবাদিকের সহযোগী কামনা করেন। পরে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment