
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি। গতকাল বিকাল ৪টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। শেষ হয় বিকাল ৫টা ১৫ মিনিটে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা ড. আসাদুজ্জামান রিপন অংশ নেন। উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সহায়ক সরকার, আগামী জাতীয় নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।
No comments:
Post a Comment