
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কখনও মানুষ হত্যার কথা বলেনি। ইসলাম বলেছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করবে না। তারা জাহান্নামে যাবে। আজ যারা বিপথে যাচ্ছে, তারা যেন সৎ পথে ফিরে আসে। জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়। রোববার সকালে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার সময় শেখ হাসিনা এসব কথা বলেন।
জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এই পথ থেকে ফিরে আসবে তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করা হবে। আর যারা আসবে না তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের শিশুরা মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। সৎ পথে চলবে। প্রধানমন্ত্রী দেশগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।
No comments:
Post a Comment