Sunday, March 26, 2017

পাকিস্তান ও শ্রীলঙ্কায় ভারতীয় জেলেদের হানা, আটক শতাধিক

পাকিস্তান ও শ্রীলঙ্কার সমুদ্রসীমায় প্রবেশ করায় শতাধিক ভারতীয় জেলেকে আটক করেছে দেশ দুটির কর্তৃপক্ষ।
গুজরাত উপকূলে পাকিস্তান উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছে শতাধিক ভারতীয় জেলে।
ভারতীয় মৎস্যজীবী সংগঠনের এক কর্মকর্তা জানান, প্রায় ১৮টি নৌকা বাজেয়াপ্ত করেছে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা পিএমএসএ। ওই নৌকায় চেপে মাছ ধরতে সমুদ্রে যাচ্ছিলেন শতাধিক মৎস্যজীবী।
জানা গেছে, জাখাউ উপকূলের কাছে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি জায়গা থেকে তাদের আটক করা হয়। ওই কর্মকর্তা জানান, বেশ কয়েকজন মৎস্যজীবী পালিয়ে ফেরত চলে এসে খবর দেন।
শ্রীলঙ্কার নৌবাহিনী আটক করেছে ভারতের ১২ জেলেকে। তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জগদাপট্টিনাম থেকে শনিবার রাতে রওনা হয়েছিলেন তারা। ভোর রাতে শ্রীলঙ্কার নেদুনথিভু থেকে নৌবাহিনী তাদের গ্রেফতার করে। মৎস্যজীবীদের দুটি নৌকাও আটক করে শ্রীলঙ্কার বন্দর শহর কানকেশানথুরাইয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আলেকজান্ডার। সূত্রের খবর প্রায় ২ হাজার ভারতীয় মৎস্যজীবী ৫০০টি নৌকা নিয়ে এই নেদুনথিভুর কাছে মাছ ধরছিল। শ্রীলঙ্কার নৌসেনাধাওয়া করলে তারা ফিরে ফিরে আসে। এই পঞ্চমবার শ্রীলঙ্কা ভারতীয় মৎস্যজীবীদের আটক করল। ২০১৪–র মার্চে ৭৭ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে শ্রীলঙ্কা। এখনো ৩৮ জন মৎস্যজীবী আটক রয়েছেন। ২৩ মার্চ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেছেন।

No comments:

Post a Comment