নওগাঁর
রাণীনগরে আধাকেজি গাঁজাসহ শ্রী বিমল চন্দ্র প্রামানিক (৩৫) নামের এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে
তাকে গ্রেফতার করা হয় । সে রাণীনগর উপজেলার দেউলা গ্রামের মৃত আনন্দ
প্রামানিকের ছেলে।
থানা পুলিশ জানায়, এদিন ভোররাতে মাদক বিরোধী অভিযান
পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুর রহমান শফি অভিযান চালিয়ে
উপজেলার দেউলা গ্রামে তার বাড়ি তল¬াশি করে আধাকেজি গাঁজসহ শ্রী বিমল চন্দ্র
প্রামানিককে গ্রেফতার করেন । গ্রেফতার শ্রী বিমল চন্দ্র প্রামানিকের
বিরুদ্ধে মঙ্গলবার সকালে একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে ঐ দিনই
আদালতে সোর্পদ করা হয়েছে । সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল
বলে থানা পুলিশ জানিয়েছে ।

No comments:
Post a Comment