রূপগঞ্জে
মাদক বিক্রি করতে অস্বীকার করায় ইয়াসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর দাঁত
প্লাস দিয়ে উপড়ে ফেলেছে স্বামী। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের
চাঁনপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ইয়াছমিন বেগম চাঁনপাড়া
এলাকার আলাউদ্দিনের মেয়ে। ইয়াছমিন জানান, ৯ বছর আগে একই এলাকার মৃত আক্কাস
আলীর ছেলে মোক্তার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে
তাসলিমা ও মোসলেমা নামে দুটি সন্তানের জন্ম হয়। এর পর থেকে স্বামী মোক্তার
হোসেন মাদক ব্যবসা শুরু করে। সে ইয়াছমিনকেও মাদক বিক্রি করতে আদেশ করে।
কিন্তু ইয়াছমিন মাদক বিক্রি করতে পারবে না জানিয়ে তার বাবার বাড়িতে চলে
আসেন। বুধবার সকালে স্বামী মোক্তার হোসেন শ্বশুরবাড়ি এসে তাকে ফের মাদক
বিক্রি করতে বলে। ইয়াছমিন মাদক বিক্রি করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন।
এর জের ধরেই স্বামী মোক্তার হোসেন তার সহযোগী সেলিম, সাবিনা, কুলসুম ও
বিজয়কে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ইয়াছমিন বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ
সময় স্বামী মোক্তার হোসেন প্লাস দিয়ে ইয়াছমিনের একটি দাঁত উপড়ে ফেলে। এ সময়
তার মা হালিমা বেগম ও আলাউদ্দিন মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তারা তাদেরও
পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোক্তারসহ
প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহতদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ
অস্বীকার করে। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ
পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

No comments:
Post a Comment