রংপুরের
পীরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ৩
জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা
সদরের মকিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে। বড়দরগা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, ভোরে
ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী রূপসী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) একটি বাস
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে
ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু
হয়। আহত অন্তত ২১ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে
সেখানে এক যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় জানা গেছে।
তিনি হলেন দিনাজপুরের খানসামা উপজেলার বোয়ালদিহী গ্রামের তরিকুল ইসলামের
স্ত্রী নুরজাহান বেগম (৩৬)। বাকি হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ
বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এসআই হাফিজুর রহমান।

No comments:
Post a Comment