Sunday, March 5, 2017

নোয়াখালীতে গুলিতে আ.লীগ নেতা নিহত

নোয়াখালীতে গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আবুল হাশেমকে (৫০)। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নে তাঁর বাড়ির সামনে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র বলছে, দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, আবুল হাশেম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

No comments:

Post a Comment