Sunday, March 5, 2017

আলমডাঙ্গায় বাস-নছিমন সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বন্ডবিল রেলগেটের কাছে বাস- নছিমন সংঘর্ষে দুজন নছিমন (শ্যালেঅ ইঞ্জিন চালিত ) আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহত দুজনের মধ্যে মনিরুজ্জামান মনি(৩০) আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনাজের ছেলে।
আহত ব্যাক্তির নাম রিমন। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে আলমডাঙ্গা- চুয়াডাঙ্গা সড়কের হক পেট্রল পাম্মের নিকট দ্রুকগামী একটি ট্রাক একটি নছিমনকে (শ্যালো ইঞ্জিন চালিত ) ধাক্কা দিলে, তিনজন নছিমন আরোহী গুরুতর জখম হয় । এদের মধ্যে মনিরুজ্জামান মনি ঘটনাস্থলেই মারা যায় । আহত দুনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর একজন মারা যায়। আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment