সিরিয়া
মার্কিন সেনার ওপর অতর্কিতে গোলাবর্ষণ করল রাশিয়ান যুদ্ধ বিমান৷ সংবাদ
সংস্থা এএফপিসূত্রে খবর, সম্ভবত ভুলবশতই মার্কিন সেনার উপর এই হামলা
চালিয়েছে রাশিয়ান বাহিনী৷ তারা ভেবেছিল সেখানে আইএস উগ্রবাদীরা ঘাঁটি করে
রয়েছে৷ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড স্বীকার করে
নিয়েছেন এই গোলাবর্ষণের খবর৷
যদিও এরফলে তেমন কোনো হতাহত হয়নি বলেই তিনি
জানিয়েছেন৷ যেখানে মার্কিন সেনার ঘাঁটি ছিল সেখান থেকে পাঁচ কিলোমিটার
দূরে প্রথম বোমাবর্ষণ হয়৷ পরে মার্কিন সেনা ঘাঁটির দিকে এগিয়ে আসতে থাকে
রুশ যুদ্ধ বিমান৷ সেই সময়ই রুশ সেনার সঙ্গে স্পেশাল হট লাইনে যোগাযোগ করে
মার্কিন সেনা অফিসিয়ালরা৷ ফলে থেমে যায় গোলাবর্ষণ৷

No comments:
Post a Comment