মিয়ানমারের
রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক
নেতা দালাইলামা। সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে
ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার করে এ দাবি জানিয়েছেন এ বৌদ্ধ নেতা। দালাইলামা
সুচিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহ্বান
জানিয়েছেন।
নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাইলামা এ সংক্রান্ত একটি লিখিত
আবেদন জানিয়েছেন। মিয়ানমার ইস্যুতে সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন
মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই
লিখিত আবেদন পড়া হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। দালাইলামা লিখেছেন,
‘বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা
ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত
হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা
ঘটছে।’

No comments:
Post a Comment