Tuesday, March 7, 2017

রোগমুক্তির জন্য কিশোরীকে বলি!

রোগমুক্তির লক্ষ্যে জীবন্ত ১০ বছরের এক কিশোরীকে বলিদানের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রামনগর জেলায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির 'রোগমুক্তির' উদ্দেশ্যে এক ওঝার পরামর্শে এই হত্যাকাণ্ড চালানো হয়। ওই ওঝা রোগীর স্বজনদের বলেছিল যে, যাদু-টোনার কারণেই পক্ষাঘাতে পড়েছেন তিনি। এর প্রভাব কাটিয়ে ওঠার একমাত্র পথ হচ্ছে মানুষ বলিদান।
এরপরই রোগীর ভাই ও বোন ওই কিশোরীকে বলি দেয়ার ব্যবস্থা নেয়। পুলিশ ওই রোগীর ভাই এবং বোনকে আটক করেছে। পাশাপাশি ওই কিশোরীকে অপহরণের জন্য ১৭-বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ আরো জানায়, একটি ব্যাগের মধ্যে ওই কিশোরীর মৃতদেহ পাওয়ার পর মহল্লার স্থানীয় বাসিন্দারা এই খুন সম্পর্কে জানতে পারেন। তারা ব্যাগের মধ্যে যাদু-টোনা করার উপকরণও দেখতে পান।

No comments:

Post a Comment