Saturday, March 4, 2017

জয়পুরহাটে অপহৃত শিশুর লাশ উদ্ধার

জয়পুরহাটে অপহৃত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে তাওহীদ শামীম শুভ নামের ওই শিশুর লাশ বাড়ি থেকে কিছুটা দূরে খড়ের গাদায় পাওয়া যায়। তাওহীদ কালাই পৌরসভার কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, গতকাল তাওহীদ বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সকাল ১০টার পর থেকে তাকে আর খুঁজে পায়নি পরিবার।
এরপর শিশুর বাবা তোতা মিয়া গতকাল রাতে কালাই থানায় শিশুটিকে অপহরণ করার অভিযোগে মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরীর ভাষ্য, পুলিশ আজ সকালে তাওহীদের লাশ উদ্ধার করে। তাকে শ্বাসরোধে হত্যা করার পর সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে পুলিশের সন্দেহ। ময়নাতদন্তের জন্য তাওহীদের লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে।

No comments:

Post a Comment