Thursday, March 2, 2017

এনরিকের বার্সা ছাড়ার ঘোষণা

শিষ্যদের গোল উৎসবের রাতে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। চলতি মৌসুম শেষে মেসি-সুয়ারেস আর নেইমারদের কোচ হিসেবে তিনি থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। অবশ্য এ মৌসুম শেষেই তার চুক্তি শেষ হতো।
২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেয়ার প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান এনরিকে। তার অধীনে পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে দলটি। এনরিকের অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সেলোনা এবারও কোপা দেল রের ফাইনালে উঠেছে। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও আছে ভালোমতোই। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শংকায় রয়েছে কাতালান ক্লাবটি। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে তারা।

No comments:

Post a Comment