সারা
দেশে ডাকা পরিবহন ধর্মঘটের সমাধান আজকের দিনের মধ্যেই সমাধান হবে বলে
আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,
তাদের (পরিবহন মালিক সমিতি) সঙ্গে আমরা কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন
শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই একটি সমাধান খুঁজে বের
করবে। বুধবার বেলা ১১টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ের নিজ দফতরে এক বৈঠক শেষে
সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল
হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা
ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। আধা
ঘন্টার বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, আদালতের রায়ের প্রতিবাদে শ্রমিকরা
ধর্মঘট ডেকেছেন। এর ফলে জনভোগান্তি হচ্ছে। এই কারণে আমরা পরিবহন মালিক
সমিতির সঙ্গে বৈঠকে বসেছি।
এর অবসানে আজকের দিনের মধ্যে সমাধানের পথ খোঁজা
হচ্ছে। আজই এর সমাধান হবে। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও
সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত
২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে
প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন
ধর্মঘটের ডাক শ্রমিকরা। এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে
চালকের বিরুদ্ধে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে সারা
দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকারের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এ নিয়ে আমার
কার্যালয়ে (মতিঝিলে) বসব। শ্রমিক সংগঠনের নেতারা আসবেন। আমরা সমাধানের
চেষ্টা করব।

No comments:
Post a Comment