ছোট্ট
ফুটফুটে মেয়ে শিশু। মেঝেতে শুয়ে কাঁদছিল। এতে বিরক্ত হয়ে তার তরুণ মা
রোমহর্ষক ঘটনা ঘটিয়েছেন। তিনি ছোট্ট বাচ্চাটিকে বেদম লাথি মেরেছেন।
দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংডং প্রদেশে এই ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইলের।
ঘটনার ভিডিওচিত্রে দেখা গেছে, এক নারী তার সন্তানের প্রতি বিরক্ত হয়ে
চিৎকার করছেন। এরপর তিনি বাচ্চাটিকে টাইলসের মেঝেতে ঢুঁস দেন। পরে শিশুটিকে
মাটিতে ফেলে লাথি দেন। গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ছয় সেকেন্ডর এই
অমানবিক ঘটনার ভিডিওচিত্র ধারণা করা হয়। পরে চীনা সামাজিক মাধ্যম ওয়েইবোতে
২৬ ফেব্রুয়ারি ভিডিওটি প্রচার করেন। এরপর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ৮০
লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। তাদের অনেকেই এই নিষ্ঠুরতার ঘটনায়
ক্ষোভ জানিয়েছেন। ভিডিওটি প্রকাশের পর ঘটনার খবর নিশ্চিত করেছেণ সংশ্লিষ্ট
বেইজিয়াও এলাকার পুলিশ।
তারা জানিয়েছেন, শিশুটির মাকে মৌখিকভাবে সতর্ক করা
হয়েছে। শিশুটির তেমন কোনো গুরুতর আঘাত লাগেনি। জানা গেছে, সন্তানকে লাথি
দেয়ার জন্য অভিযুক্ত মায়ের ডাক নাম চেন। তিনি মধ্য চীনের হুবেই এলাকার
বাসিন্দা। তিনি পুলিশকে জানিয়েছে, সম্প্রতি আমি অনেক মানসিক চাপের মধ্যে
আছি। আবেগ ধরে রাখা আমার জন্য কষ্টকর। বাচ্চা কান্নার সময় তাকে লাথি মারলেও
পরে এ ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন তিনি। বেইজিয়াও পুলিশ বলেছে,
বাচ্চাটিকে ওষুধ দেয়া হয়েছে, সে এখন ঝুঁকিমুক্ত। বাচ্চাটি এখন তার নানির
কাছে রয়েছে।

No comments:
Post a Comment