Thursday, March 2, 2017

সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু বিল্লাল নিহত

সুন্দরবনের শরণখোলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু সামসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বিল্লাল মীর ওরফে কানা বিল্লাল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন রেঞ্জের সুখপাড়ার চর এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযানে যায়।
এ সময় উপস্থিতি টের পেয়ে বেল্লাল মীরসহ সামসু বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় আধা-ঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যুরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেল্লাল মীর ওরফে কানা বেল্লালের লাশ উদ্ধার করে শরণখোলা থানায় পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment