কক্সবাজারের
টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং বাজারের কাছে লবণ মাঠ থেকে
ওই ইয়াবার চালানটি জব্দ করা হয়। বিজিবি ২ ব্যাটালিয়ন উপঅধিনায়ক মেজর আবু
রাসেল সিদ্দিকী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন পাচারকারী ইয়াবার চালান
নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় সাবরাং বাজারের কাছে লবণ
মাঠে বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা ইয়াবার ব্যাগটি মাঠে ফেলে
পালিয়ে যায়।
পরে গণনা করে ব্যাগ থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত ইয়াবা বিনষ্টের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে
বিজিবি। এদিকে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ স্থলবন্দর সংলগ্ন চারিয়ং খালের
পাশে জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৩৬ ক্যান বিয়ার জব্দ করেছে। এ
সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে.
কমান্ডার তাসকীন রেজার নেতৃত্বে বুধবার রাত রাত সোয়া ৮টার দিকে এ অভিযান
চালানো হয়।

No comments:
Post a Comment