রাজধানীর
পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান
বরকতউল্লাহসহ দলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
করেছেন আদালত। এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর
দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
আগামী ৫ এপ্রিলের মধ্যে
এ-সংক্রান্ত তামিল প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য পল্টন থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল
বিশ্বাস, কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, শিরিন সুলতানা, আজিজুল বারি হেলাল
প্রমুখ।

No comments:
Post a Comment