পরিবেশের
ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগের ১৫৪টি ট্যানারি কারখানার বকেয়া পড়া ৩০ কোটি
৮৫ লাখ টাকা পরিশোধের জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার এক আদেশে হাই কোর্ট বলেছে, ওই সময়ের মধ্যে বকেয়া টাকা জমা না
দিলে ট্যানারিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হিউম্যান রাইটস
অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনে বিচারপতি আশফাকুল ইসলাম ও
বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেয়।

No comments:
Post a Comment