রাজধানীর
হাজারীবাগে একটি বস্তিতে আগুন লেগে ৮০টি ঘর ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার
ভোর সাড়ে ৩টার দিকে কালুনগর মিয়া বাড়ির বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার
সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে
৮০টি ঘর পুড়ে গেছে।
তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বেলাল হোসেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে
অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলেও জানান তিনি।

No comments:
Post a Comment