কিংবদন্তি
সুরস্রষ্টা লাকি আখন্দকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতালের ওয়ার্ড থেকে কেবিনে নেয়া হয়েছে। ওয়ার্ডে
দর্শনার্থীদের ভিড়ের কারণে তার চিকিৎসার ব্যাঘাত ঘটছে বলে হাসপাতাল
কর্তৃপক্ষ তাকে কেবিনে স্থানান্তর করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, লাকি
আখন্দের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে পারিপার্শ্বিক দিক
বিবেচনা করে তিনি আগের চেয়ে সুস্থ রয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে
পারছেন না। ডাক্তাররা জানিয়েছেন, তিনি হয়তো আর কখনও স্বাভাবিকভাবে কথা বলতে
পারবেন না। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লাকি আখন্দের মেয়ে মাম্মিন্তি
জানিয়েছেন, ‘আইসিইউ থেকে কেবিনে নেয়ার পর বাবা কিছুটা সুস্থ থাকলেও
অবস্থার তেমন কোনো উন্নতি নেই। খুব কাছের জনদের কষ্ট করে চিনতে পারলেও
সবাইকে চিনতে পারছেন না।
কথাবার্তাও স্বাভাবিকভাবে বলতে পারেন না। সবাই
বাবার জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে
চিকিৎসাধীন রয়েছেন এ সুরস্রষ্টা। ২০১৫ সালের শেষের দিকে থাইল্যান্ড থেকে
চিকিৎসা নিয়েছেন তিনি। এরপর কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে শারীরিক
অবস্থার অবনতি ঘটলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন তিনি এ হাসপাতালেই
চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে
তাকে আইসিইউতে নেয়া হয়। তারপর কিছুটা সুস্থ হলে ২৭ ফেব্রুয়ারি তাকে ওয়ার্ডে
স্থানান্তর করা হয়।

No comments:
Post a Comment