মীর
সাব্বির ও সুমাইয়া শিমু। টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
একসঙ্গে অনেক নাটকেই জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ১৯৯৮ সালে শোবিজে
একসঙ্গে পথচলা শুরু তাদের। তবে মীর সাব্বিরের শুরুটা নাটকে অভিনয় দিয়ে হলেও
সুমাইয়া শিমুর হয়েছে বিজ্ঞাপনে মডেলিংয়ের মাধ্যমে। তাই ক্যারিয়ারের শুরু
থেকেই বন্ধুত্ব তাদের। সম্প্রতি এ দুই তারকা একসঙ্গে দুটি খণ্ড নাটকে অভিনয়
করেছেন। নাটক দুটি হচ্ছে ইফতেখার ইফতির ‘রূপালী সুতোয় বুনা ভালোবাসার ঘর’
এবং সোহাগ কাজীর ‘এক্সপেয়ারি ডেট’। এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন,
“ক্যারিয়ারে শুরু থেকেই মীর সাব্বিরের সঙ্গে কাজ করে আসছি। আমাদের দু’জনের
কাজের বোঝাপড়া চমৎকার।
এখন তার সঙ্গে যে দুটি কাজ করেছি দুটি নাটকেরই গল্প
বেশ সুন্দর। দুটি নাটক নিয়েই আমি দারুণভাবে আশাবাদী।’ মীর সাব্বির বলেন,
‘সুমাইয়া শিমুর সঙ্গে অনেক আগে থেকেই অভিনয় করছি। আশা করি নতুন নাটক দুটি
দেখে দর্শকরা আনন্দ পাবেন।’ এদিকে অভিনয়ের পাশাপাশি নিজের পিএইচডি’র মৌখিক
পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিমু। তার পিএইচডির বিষয় হচ্ছে ‘শিল্প ও
আর্থ সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে টেলি-প্লে অভিনয়ে নারীর ভূমিকা’।
অন্যদিকে মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক পরিচালনা নিয়েও ব্যস্ত
সময় কাটাচ্ছেন।

No comments:
Post a Comment