থাইল্যান্ডের
গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার বন্দুক হামলায় আট বছর বয়সী এক
শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণ প্রান্ত মালয় মুসলিম বিদ্রোহীরা এক দশকের বেশি সময় ধরে
তৎপরতা চালিয়ে আসছে।
বিদ্রোহীদের হামলা ও সরকারি বাহনীর অভিযানে এ পর্যন্ত
অন্তত ৬ হাজার ৮শ’ লোক প্রাণ হারিয়েছে। উভয় পক্ষের বিরুদ্ধেই মানবাধিকার
লংঘনের অভিযোগ রয়েছে। গ্রামের উপপ্রধানের স্ত্রী ও শ্যালিকাও ওই গাড়িতে
ছিলেন। গাড়িটির ওপর অতর্কিতে হামলা চালানো হয়। গাড়ির আরো দুই আরোহী এই
হামলায় প্রাণে রক্ষা পেয়েছেন।

No comments:
Post a Comment