জনপ্রিয়
সিনেমা বাহুবলীর দ্বিতীয় পর্ব নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এবার এস
রাজমৌলির বহুল প্রতিক্ষীত এ সিনেমার প্রিমিয়ারে রানি দ্বিতীয় এলিজাবেথ
উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস'র। ভারত ও যুক্তরাজ্য
সরকারের যৌথভাবে আয়োজিত ‘ভারতের স্বাধীনতার ৭০ বছর’ অনুষ্ঠানের সাংস্কৃতিক
আয়োজন ‘ফিল্ম অফ ইন্ডিয়া’তে দেখানো হবে এ সিনেমাটি।
এ কারণে ২৭ এপ্রিল
ভারতে মুক্তির একদিন আগেই যুক্তরাজ্যে প্রদর্শিত হবে সিনেমাটি। এদিকে
মুক্তির আগেই বহুল আলোচিত এ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’র রাজকীয় প্রিমিয়ারে
বেশ উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা। ব্রিটিশ রাজপ্রাসাদে আয়োজিত এ উৎসবে আরও
উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি, অভিনেতা কামাল হাসান,
সুরেশ গোপি, ক্রিকেট তারকা কপিল দেব, ফ্যাশন ডিজাইনার মনিশ অরোরা ও মনিশ
মালহোত্রা সহ নামী-দামী ভারতীয় তারকারা।

No comments:
Post a Comment