Tuesday, March 7, 2017

এবার ভারতীয়কে নিউজিল্যান্ড ছাড়ার ধমক

যুক্তরাষ্ট্রের কানসাসের রেশ এবার পৌঁছে গেল নিউজিল্যান্ডেও। এক ভারতীয়কে দেশে ফিরে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠল সে দেশের এক নাগরিকের বিরুদ্ধে। এই হুমকি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন নারিন্দরবীর সিং। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহেই। অকল্যান্ডে গাড়িতে বসে ভিডিও শ্যুট করছিলেন নারিন্দরবীর । হঠাৎই এক ব্যক্তি তাঁর মোবাইল ক্যামেরার সামনে এসে বলে, ‘‌দেশে ফিরে যাও।’‌ এখানেই থেমে থাকেনি সে, তাকে একাধিক হুমকিও দিয়েছে। তারপর থেকেই আতঙ্কে রয়েছেন নারিন্দরবীর। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ রকমও আরো একটি ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয় বিক্রমজিৎ সিংয়ের সঙ্গে। তার গাড়ি লক্ষ করে ডিম ছুঁড়ে এক ব্যক্তি দেশ ছেড়ে যাওয়ার হুমকি দেন বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত বিক্রমজিৎ জানিয়েছেন, ‘‌প্রায় ১২ বছর ধরে তিনি নিউজিল্যান্ডে আছেন, কিন্তু এই ধরনের হুমকির শিকার কখনো হননি।’‌

No comments:

Post a Comment