ভারতের
দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মানুষ বলিদানের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে,
১০-বছর বয়সী এক কিশোরীকে বলি দেয়ার অভিযোগে তারা তিন ব্যক্তিকে গ্রেফতার
করেছে। পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তির ‘রোগমুক্তির’ উদ্দেশ্য নিয়ে এক ওঝার
পরামর্শে এই হত্যাকাণ্ড চালানো হয়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রামনগর জেলায়।
পুলিশ ঐ রোগীর ভাই এবং বোনকে আটক করেছে।
পাশাপাশি, ঐ কিশোরীকে অপহরণের
জন্য ১৭-বছর বয়সী এক কিশোরকেও আটক করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ঐ ওঝা
এই ভাই-বোনকে বলেছিল যে পক্ষাঘাতের কারণ যাদু-টোনা, এবং এর প্রভাব কাটিয়ে
ওঠার একমাত্র পথ হচ্ছে মানুষ বলিদান। একটি ব্যাগের মধ্যে ঐ কিশোরীর মৃতদেহ
আবিষ্কারের পর মহল্লার স্থানীয় বাসিন্দারা এই খুন সম্পর্কে জানতে পারেন।
তারা ব্যাগের মধ্যে যাদু-টোনা করার উপকরণও দেখতে পান।
সূত্র: বিবিসি
সূত্র: বিবিসি

No comments:
Post a Comment