Tuesday, April 4, 2017

সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন

সিটিং বাস বন্ধ করার সিদ্ধান্ত নেয়ায় বাস মালিকদের স্বাগত জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। আজ মঙ্গলবার সন্ধ্যায় যাত্রী অধিকার আন্দোলনের আহবায়ক কেফায়েত উল্লাহ চৌধুরী শাকিল ও যুগ্ম আহবায়ক অন্তু মুজাহিদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে স্বাগত জানান। বিবৃতিতে বলা হয়, জনসাধারণের  দাবির প্রেক্ষিতে বাস মালিকরা নগরীর সিটিং বাস তুলে দেয়ার ঘোষণা দেয়ায় এবং নারী আসন বৃদ্ধি  ও সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়ায় যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানাই। রাজধানীসহ সারাদেশে  গণপরিবহনে  ভাড়া কমানোর এবং সেই সাথে  দেশের নগর-মহানগর ও আন্ত জেলার গণপরিবহনে শিক্ষার্থীদের আগামীদিনের জাতির কান্ডারী হিসেবে মূল্যায়ণ করে তাদের জন্য হাফ ভাড়া কর্যকর করা এবং দূর পাল্লার পরিবহনে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার আহবান জানান। উল্লেখ্য, সিটিং সার্ভিসের নামে চিটিংবাজী বন্ধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নসহ গণপরিবহনে যাত্রী অধিকার নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন করে আসছে সংগঠনটি।

No comments:

Post a Comment