অধস্তন
আদালতের বিচারকদের শৃঙ্খলাসংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে
প্রকাশ করতে সরকারকে ফের এক মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের
সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার
নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সময় মঞ্জুর করেন। এ বিষয়ে পরবর্তী
শুনানীর জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।
গত বছর সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১১ বারের মতো সময় নিলেও বিচারকদের জন্য শৃঙ্খলাবিধির গেজেট জারি করেনি সরকার। গত ১৪ মার্চ এ বিষয়ে সবশেষ শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন আদালত দুই সপ্তাহ সময় মঞ্জুর করে ছিলেন। সে অনুযায়ী মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় আসলে আদালত নতুন করে এই সময় দেন।

No comments:
Post a Comment