Wednesday, April 19, 2017

বাসে চড়ে বাসায় ফিরলেন সৈয়দ আশরাফ



জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাসে চড়ে মতিঝিল থেকে মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তারই মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রীর একান্ত সচিব এএফএম হায়াতুল্লাহ বলেন, মন্ত্রী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মতিঝিলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের জন্য কেনা ২৮টি নতুন বাসের উদ্বোধন করেন। ২০১৩ সালের ৫ই মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সরকারি কর্মচারীদের আনা নেয়ার কাজে ব্যবহৃত অনেকগুলো বাস পুড়িয়ে দেয়া হয়। এতে করে ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীদের অফিসে আসা-যাওয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এই ক্ষতি পূরণের জন্যই এ নতুন বাসগুলো কেনা হয়। মন্ত্রীর বাসে চড়ে বাসায় ফেরার বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বাসগুলো উদ্বোধন করে অনেকটা আবেগতাড়িত হয়ে বললেন- অনেক দিন হলো বাসে উঠিনি। আজ আমাকে এ বাসে করে বাসায় পৌঁছে দিন। মন্ত্রী মহোদয়ের ইচ্ছাতেই একটি বাসে করে বেলা দেড়টার দিকে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়’। এ সময় বাসে মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

No comments:

Post a Comment