
এক বছর পর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুল্যাদেজের। আগামী ২৬ শে অক্টোবর তার মৃতদেহ তার মৃতদেহ দাহ করা হবে। গত বছর ১৩ই অক্টোবর তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। তখন তিনিই ছিলেন বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকা রাজা। থাইল্যান্ডের সিংহাসনে তিনি সাত দশক রাজা হিসেবে অধিষ্ঠিত ছিলেন। থাইল্যান্ডের সেনা সরকারকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। উল্লেখ্য, রাজা ভূমিবলের মৃত্যুতে শোক সাগরে ডুবে যায় থাইল্যান্ড। দীর্ঘ সময় চলতে থাকে শোক। তারই ধারাবাহিকতা এখনও চলছে। রাজার মৃতদেহ বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়েছে। মৃত্যুর এক বছরেরও বেশি সময় পরে তার অন্ত্যোষ্টিক্রিয়ার অনুষ্ঠান শুরু হবে ৫ দিন আগে। এ উপলক্ষ্যে ১০০ কোটি বাথ বরাদ্দ দেয়া হয়েছে। ব্যাংককে গ্রান্ড প্যালেসের খুব কাছেই বিশাল এক মাঠ সানাম লুয়াংয়ে তৈরি করা হয়েছে দাহ করার প্রকা- এক মঞ্চ। অন্ত্যোষ্টিক্রিয়ায় রাজা ভূমিবলের একমাত্র ছেলে ভাজিরালংকর্ন বোদিনদ্রাদেবায়াভারাঙকুন সভাপতিত্ব করবেন। রয়েল হাউজহোল্ড ব্যুরোর মতে এ যাবত প্রয়াত রাজার প্রতি ৬০ লাখেরও বেশি মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছেন।
No comments:
Post a Comment