Monday, April 24, 2017

হাওরের কৃষিঋণ আদায় স্থগিতের নির্দেশ



হাওর অঞ্চলের কৃষিঋণ আদায় স্থগিতের জন্য তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঋণ আদায় স্থগিত রেখে পরবর্তী সময়ে সহজ কিস্তির মাধ্যমে ঋণ পুনঃ তফসিল করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। পাশাপাশি রোপা আমনসহ অন্যান্য ফসল ও মৎস্য খাতে প্রকৃত চাহিদার ভিত্তিতে নতুন ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। রবি শস্য ও আমদানি ফসলে রেয়াতি সুদে ঋণ বিতরণ জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠে কৃষি উৎপাদন কর্মকা- অব্যাহত রাখার লক্ষ্যে রোপা আমনসহ অন্যান্য ফসল এবং মৎস্য খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতার নিরিখে নতুন ঋণ বিতরণ করতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment