
হাওরে-হাওরে হাহাকার। কৃষকের ঘরে কান্না। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সব খুইয়ে এখন সবাই চোখে অন্ধকার দেখছে। ধনী-গরিব সব এক কাতারে। বৈশাখের নবান্ন উৎসবের প্রস্তুতি যে তাদের ওপর খ্তগ নেমে আসবে কস্মিনকালেও চিন্তা করেননি হাওরের কৃষক। ধান-মাছ সবই লুটে নিয়েছে বানের পানি। আর এ সবের জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড। তারা সময়মতো বাধ মেরামত করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তারপরও সরকারের বেশ কিছু উদ্যোগে কৃষক যেন কিছুটা হলেও থমকে দাঁড়িয়েছে। ওএমএসের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গবাদি পশু নিয়ে হাওরের ঘরে ঘরে এখন দুশ্চিন্তা। ধান না ওঠায় গোখাদ্য সঙ্কট তীব্র হচ্ছে। এ অবস্থায় কেউ কেউ পানির দরে বিক্রি করে দিচ্ছে গবাদি পশু। কেউ কেউ বাজারে গবাদি পশু নিয়ে হাজির হলেও ক্রেতা পাচ্ছে না। মানবিক এমন বিপর্যয়ের মাঝে গতকাল হাওরবাসী খবর পেয়েছে প্রধানমন্ত্রী আসছেন তাদের দেখতে। এতে আশার আলোও দেখছেন তারা। প্রধানমন্ত্রী তাদের জন্য নতুন বার্তা নিয়ে আসবেন এ আশায় প্রহর গুনছেন।
No comments:
Post a Comment