Saturday, April 1, 2017

কুমিল্লার জঙ্গি আস্তানার বিস্ফোরক উদ্ধারে পুলিশের অভিযান

রাতে বিরতির পর কুমিল্লার কোটবাড়ির জঙ্গি আস্তানার বিস্ফোরক উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। যেখানে কোনো জঙ্গি না থাকলেও বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুদিন আগে কোটবাড়ীর দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশের ওই তিনতলা বাড়ি ঘিরে ফেলা হলেও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের কারণে অভিযান শুরু করা হয়নি। ভোটের পর শুক্রবার বেলা ১১টার দিকে সোয়াট ও পুলিশ সদস্যরা শুরু করেন চূড়ান্ত অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন স্ট্রাইক আউট’। সন্ধ্যায় অভিযানের বিরতি টানা হয়। তবে নিশ্চিত হওয়া গেছে সেখানে কোন জঙ্গি নাই। শনিবার সকাল পৌনে ৯টার দিকে ফের অভিযান শুরু করেন সোয়াট ও পুলিশ সদস্যরা। বাড়িটিতে থাকা বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঢুকছে। এই কয়েক ঘণ্টার মধ্যে দুই দফা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। জেলা পুলিশ সুপার শাহ আবিদ গণমাধ্যমকে জানান, সাড়ে ৯টার দিকে একটা ও ১০টার দিকে আরেকটা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। প্রতিটি পাঁচ কেজি করে দুটি বোমার ওজন ১০ কেজি।

No comments:

Post a Comment