
পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সারে দশটার দিকে আতাইকুলা থানার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এসময় মহিলা ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সারে ১০টার দিকে কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী উত্তরা পরিবহনের একটি বাস মধুপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে স্থানীয়রা জানান। এতে দুর্ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
No comments:
Post a Comment