
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার শফিউল ইসলাম। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে নেই ঘরোয়া ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকা নাসির হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি’র স্ট্যান্ড বাই হিসেবে আছেন তিনি। ১২ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। আর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১লা জুন থেকে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই তালিকা
নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শুভাশিস রায়।
ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাশিস রায়।
No comments:
Post a Comment