Saturday, April 22, 2017

৩ বাংলাদেশী সহ ৬০ অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে গ্রিস



ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশী সহ ৬০ অভিবাসীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স কর্মকর্তারা এসব অভিবাসীকে শুক্রবার তুরস্কের হাতে তুলে দেন। এর মধ্যে ৫৬ জন পাকিস্তানি, ৩ জন বাংলাদেশী ও একজন নেপালি রয়েছেন। এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন ডেইলি সাবাহ। এতে বলা হয়, ইউরোপে অভিবাসীর প্রবাহ কমিয়ে আনার জন্য ইউরোপ ও তুরস্কের মধ্যে একটি চুক্তি রয়েছে। যদিও এ প্রক্রিয়া মন্থর গতিতে চলছে তবু তা অব্যাহত আছে। ওই রিপোর্টে বলা হয়, অভিবাসীদের কাছে ইউরোপে প্রবেশের গেটওয়ে বা প্রবেশপথ হলো গ্রিস। শুক্রবার তারা ওই ৬০ জনকে তুলে দিয়েছে তুরস্কের হাতে। এসব আভিবাসীকে বহনকারী একটি জাহাজ এদিন গ্রিসের কোস দ্বীপ থেকে তুরস্কের গুল্লুক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাডোলু বলেছেন, ওই গ্রুপে থাকা ২১ জনের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে গ্রিস। অন্য তিনজন তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাকার করে নেন। ২০১৬ সালের এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে অভিবাসন বিষয়ক চুক্তি কার্যকর হয়। তারপর থেকে এ পর্যন্ত ১০৭৪ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তুরস্কে। ওই চুক্তির অধীনে তুরস্ক হয়ে ইউরোপগামী অভিবাসীর সংখ্যা কমেছে।

No comments:

Post a Comment