সরওয়ার কামাল, মহেশখালী সংবাদদাতা ঃ
মহেশখালী’র হোয়ানকে পারিবারিক কলহের জের পাচন্ড স্বামীর হাতে স্ত্রী খুন। ৯ মে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটেছে। ঘাতক হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র আলী হোসেন (২৭)। নিহত তসলিমা আক্তার আক্তার (২১) বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা আবু ছৈয়দের কন্যা। নিহতের মা জান্নাত বেগম ও পিতা আবু ছৈয়দ জানান, ৬মাস পূর্বে শরীয়তের বিধান মতে আমার মেয়ের সাথে বিবাহ সম্পন্ন হয়েছে। তৎপরবর্তীতে তসলিমার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নিয়ে মোহরানার ২ভরি ওজনের স্বর্ণ স্বামী আলী হোসেন বিক্রি করার জন্য নির্যাতন চালিয়ে আসছে। নির্যাতন সহ্য করতে না পেরে ২৮ এপ্রিল তসলিমা আক্তার বাপের বাড়িতে চলে যান। ৮ মে রাত ৯টার দিকে তসলিমার শ্বশুর আব্দুল খালেক স্থানীয় সাবেক মেম্বার আব্দুল কবিরের জিম্মায় শ্বশুর বাড়িতে নিয়ে আসে। ৯ মে স্বামীর অমানবিক নির্যাতনে স্ত্রী ঘটনাস্থল নিজ কক্ষে প্রাণ হারায়। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, নিহতের মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক ভাবে পাওয়া তথ্যমতে, স্বামীর হাতেই স্ত্রী খুন হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং খুনিকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment